স্বপ্ন ভাঙার পৃথিবীতে সত্যি হয়ে এলে তুমি…

ক্যাহতে হ্যাঁয় আগর কিসি চিজ কো পুরি সিদ্ধাৎ সে চাহো তো পুরি কায়নাত উসসে তুমসে মিলানে কি কোসিস ম্যায় লাগ যাতি হ্যাঁয়। ঘোরে আছি, স্বপ্ন কি সত্যি ঠাউর করতে সময় লাগবে। তবে এ যদি স্বপ্ন হয়, তবে এ রাতের সকাল যেন কখনো না হয়! সেই, সেই-যে কবে থেকে তার দ্য স্পেশাল ওয়ান হয়ে ওঠা। জীবনের রোদেলা দিনে তার শান্ত ছায়া হয়ে ওঠা, তারপর তো সবটাই এক ভিগে আলফায! দিন যায় রাত যায়, যায় বছর, কিছু না কিছু করে ঠিক শো-এর আগেই কোনো না কোনো কাজে বিচ্ছিরিভাবে আটকে যেতাম। এবারটায় তো বাঁধনছাড়া, তাই টুক করে কিছু প্রিয় মানুষের সাথে ভেন্যুতে পৌঁছে যাওয়া।

আর বাকিটা, তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি…

ফ্রাস্টেশন, মুড অফ এসব যদি অসুর হয় তবে তুমি আমার দূর্গা!

আমি আমার পুজোর সওগাত ইতিমধ্যেই পেয়ে গিয়েছি, শুরুর আগেই শুভ হয়েছে আমার পুজো। আশা রাখি সবার-ই এমন হবে…

Leave a comment