Movie – Seven Samurai
Director – Akira Kurosawa
Cast – Toshiro Mifune, Takashi Shimura, Ishao Kimura

আমাদের খুব পরিচিত গল্প এই ছবির প্লট লাইন। একটা গ্রামের মানুষ বারংবার ডাকাতদের হানায় ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে, এবং কিছু সাহসী মানুষ তাদের জীবনে এসে তাদের সে বিপদের হাত থেকে রক্ষা করে। ৭০-৮০ দশক থেকে ‘শোলে’ ছবির দৌলতে এই গল্প সব বলিউডে একটু আধটু উঁকি দেওয়া সকল সিনেমা প্রেমী মানুষেরই জানা। এবার তবে পিছিয়ে যাওয়া যাক আরও তিন দশক আগে, পরিচালক আকিরা কুরোসাওয়ার সাজানো একই গল্পের প্লটে। তবে সে স্বাদ সম্পূর্ণ অন্যরকম, সেখানে বন্ধুত্বের গল্প বা টিপিক্যাল বলিউডি মেলোড্রামা নেই, তবে যা আছে তাকে বাস্তবের একপ্রকার ডকুমেন্টেশনই বলা চলে। জাপানের জীবনযাত্রার তথা তার ট্র্যাডিশনাল আর্টকে বিশ্বের সাথে পরিচয় করানোর প্রচেষ্টা।

ছবির প্লটলাইন ভালো হয়েও অনেক ক্ষেত্রেই তার কাহিনি বিন্যাস যথাযথ না হওয়ায় তা গুড ফিল্ম থেকে গ্রেট ফিল্ম হয়ে উঠতে পারেনা। তবে এখানে রাইটিং ডিপার্টমেন্ট সেদিকে বিশেষ নজর দিয়েছে, ছবির চরিত্রগুলো বেশ জীবন্ত। তবে স্ক্রিনপ্লে আর একটু ছোট হলে ব্যাপারটা আরও ক্রিসপি হত।

অভিনয়ে কিকুচিও এর চরিত্রে তোশিরো মিফুনে এককথায় দুর্দান্ত ( অভিনেতার প্রথম কাজ দেখলাম আমি)। ওনার স্ক্রিন প্রেজেন্স নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার নেই। ভবিষ্যতে আরও কাজ দেখার ইচ্ছে আছে কুরোসাওয়া আর মিফুনে জুটির। ইটস্ আ মাস্ট ওয়াচ আই সে!!