Jawan Prevue; SRK in the massiest avatar ever

After a long gap of 4 years, SRK made a huge comeback on the big screen with ‘Pathan. However, the 1000 crores banger now appears to be little more than “yeh toh bass trailer tha, picture abhi baaki hain mere dost.” After four successful masala ventures in Kollywood, the film industry is well aware of Atlee’s abilities. With ‘Bigil’, ‘Marshal’, and ‘Theri’, the former Shankar AD catapulted Thalapathy Vijay’s career to new heights. Atlee will debut in Bollywood through Shah Rukh Khan starrer ‘Jawan’. Following the failures of renowned directors such as Imtiaz Ali and Anand L Rai, Bollywood’s Badshah required films such as ‘Jawan’.

The 2:15 trailer made it look like a complete mass entertainer. Deepika Padukone, SRK’s lucky charm, will appear with him on the big screen. This combo has appeared in successful films such as Om Shanti Om, Chennai Express, Happy New Year, and Pathaan. Aside from this combo, the movie also starred Nayanthara, Vijay Sethupathi, Sunil Grover, Sanya Malhotra, and so on. Priyamani will be featured in Jawan following the item song she did in SRK starrer Chennai Express. There is speculation that Thalapthy Vijay will appear in Jawan as a cameo.

Before deconstructing the prevue, let’s clarify what it actually means. Prevue is an advertisement that consists of small clips from a film that will be released in the near future. In a nutshell, we call it a trailer. The name is merely a marketing ploy devised by the Red Chilies team. The preview gave a lot of hints for the storyline and on the other hand, successfully puzzled the public about it too. We may witness SRK in various looks, including a mask avatar, a mummified avatar, a bald avatar, a red shirt look, a dwarf look, fighting with Deepika’s character, and so on. We can see a lot of elements that the creator tried to hide with the fast cut editing if we watch the teaser at 0.25 speed.

Before Jawan, the massiest avatar SRK played is Rahul from Rohit Shetty’s 2013 film Chennai Express. According to the “morning shows the day” hypothesis, SRK appears in Jawan in a previously unseen avatar. Atlee was one step ahead of Rohit Shetty’s venture. The presentation was enhanced by the stylistic approach. Here in Jawan; SRK is doing something he excels at. The metro scene in which he dances to “Bekarar karke humein yun na jaiye” is the trailer’s most fascinating sequence. Nobody has ever portrayed the romantic sequence from the ‘Bees Saal Baad’ film song in this manner before. This is a current trend, as we can see Hrithik fighting in his Vedha avatar with the opposing group in the Puskar Gayathri 2022 film. The same thing Atlee did with Thalapathy Vijay in the ‘Mersal’ entry scene years ago. Now he’s doing the same thing with Bollywood actors.

The trailer has some masala elements for both the SRK and Atlee fans. In the latter portion of the trailer, we hear Shahrukh speak about his portrayal of anti-heroes. In another scene, we get to know about, “naam toh shuna hi hoga”. On the other side, if you closely observe Atlee’s filmmaking approach, you’ll see that his characters constantly make some sort of hand gesture, much like Thapathy Vijay did in films with the director. Deepika and Shahrukh did the same thing here. Deepika did it after she won the fight, and SRK did it on the subway. Regardless, Rohit Shetty’s signature throughout the action scenes is using a lot of cars. Similarly, Atlee’s main characters flip a lot during action or high moments. We witnessed it even in ‘Bigil’ 2019 film during a football game. In the prevue, SRK did the same.

Apart from SRK, the video gives a look at the rest of the cast, including Priyamani as the leader of the lady gang, Nayanthara as a police officer, Vijay Sethupathi (who could be portraying a politician or a senior police officer), and Sanya Malhotra as a member of the lady gang. Deepika demonstrated her charismatic screen presence in a little appearance.

Anirudh’s background music added a punch to the already entertaining prelude. The whistle in SRK’s entrance sequence was quite terrifying. The music team created a song titled ‘King Khan’ or something similar, which will be a treat for SRK fans. Overall, the teaser appeared to be catchy, engaging, and exciting for both SRK fans and general moviegoers.

The trailer embodies the sensibilities of South Indian directors as well as the magnetic screen presence of Bollywood celebrities. The fusion formula of combining Bollywood stars with South Indian filmmakers has always been a huge hit. South Indian directors such as Ramgopal Verma, T Rama Rao, Mani Ratnam, Shankar, AR Murgadoss, and Sandeep Reddy Vanga have produced some of Bollywood’s biggest hits. Time will tell whether Atlee will be their successor or not.

Satyaprem ki Katha; had all the potential to be a great one

Satyaprem Ki Katha, Sameer Vidwan’s first Hindi movie, fell short of being a masterpiece. Over the duration of two hours and twenty-four minutes, the narrative follows Sattu (Satyaprem), a good-hearted LLB failure. Gajraj Rao portrayed Sattu’s father, is the only buddy of Satyaprem. Satyaprem falls in love with Katha (Kiara Advani) in the first meeting. They got married, and the exact plot line began there. None of them had any problems, yet their marriage was in jeopardy. You must see the movie in your nearest theatre to know the real reason for this.

The film’s second half features some excellent screenplay. The introduction of characters and some humour are mixed together in the first half. The comedy that was incorporated into the screenplay did not work well with the audience. Additionally, the creators included comedy in the scene where the movie called for a serious approach. The movie alters its direction only before the intermission, and at that point, it was written with maturity. You will witness several heartwarming moments shared by the lead couple over the second half. Two of those situations come to mind: one takes place in the Kashmir Valley, where Sattu receives his first hug, and the other involves kissing Katha on the forehead inside Katha’s home.

Along with the second half’s compelling writing, Kartik and Kiara’s chemistry is quite attractive to see. After Bhool Bhoolaiya 2, Kartik Aryan and Kiara Advani collaborated for the second time in their careers. They ought to collaborate more. Despite excellent storytelling, just four of the movie’s characters had enough development. The characters of Gajraj Rao and Supriya Pathak, in addition to Kartik and Kiara, were well-written. The characters have different tones. The father-son team’s (Kartik, Gajraj) chemistry is really intriguing.

The film’s screenplay was greatly enhanced by the ambient music. The songs “Naseeb Se” by Payal Dev, “Aaj Ke Baad” by Manan Bhardwaj, and “Le Ayunga” by Tanishk Bagchi, in particular, helped to create the mood. ‘Satya Prem Ki Katha’s’ BGM was undoubtedly one of its selling points. The usage of ‘Pasoori Nu’(Recreation of Pasoori Song) was not bad at all, although it got criticised after its release.

Kartik carried the innocence of Sattu throughout his screen time in accordance with his performances. He shared a fantastic scene with Kiara and Gajraj Rao. In particular, I want to draw attention to the fighting scene. Kartik’s portrayal of Sattu in that specific scene will cause the audience to feel sympathy for him. Kiara did well in the movie as well. The audience will be severely affected by the turning point in the second-half love-making sequence.

If only the second half was taken into account, it had all the potential to be a fantastic film thanks to the brilliant screenplay, outstanding acting, and a calming BGM. The first half, however, suffered from inconsistent screenwriting, which limited its potential to be exceptional rather than just good.

শুভ জন্মদিন লিও!

লিওনেল মেসি হ্যাজ শেকন হ্যান্ড উইথ দ্য প্যারাডাইস,
দ্য লিটল বয় ফ্রম রোজারিও স্যান্টা ফে, হ্যাজ জাস্ট পিচড আপ ইন দ্য হেভেন,
দ্য গ্রেটেস্ট অফ অল টাইম!

ছবি কথা বলে!

কাপটা হাতে তোলার আগে পিটার ড্রুরির করা এই মন্তব্য গুলো অক্ষরে অক্ষরে বিশ্বাস করি আর নাই করি, গ্রেটেস্ট অফ অল টাইম মন্তব্যকে ধ্রুব সত্য মানতে পারিনা এটা ঠিক। তবে হ্যাঁ, ওয়ান অফ দ্য গ্রেটেস্টে খুব বিশ্বাস করি! আজ ট্রফিকে শ্রেষ্ঠত্বের মাপকাঠি মানলে ক্রুয়েফের মত ফুটবল দার্শনিককে ভীষণ ভাবে ছোটো করা হবে যে। তবে যে সকল সো কলড ফুটবল লাভার ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত কিংবা ২০২১ এর আগে পর্যন্ত বারেবারে শ্রেষ্ঠত্বের মাপকাঠির বারটাকে উঁচিয়ে ধরেছে প্রতি ছয় মাসে, তাদের জন্যে লিও ইজ ডেফিনেটলি “দ্য গ্রেটেস্ট অফ অল টাইম!”

সাল ২০১৬, বিশ্বকাপ ফাইনাল হারের পর কোপা ফাইনালে নামতে চলার ঠিক দুই দিন আগে মানুষটার জন্মদিন ছিল, সাধ করে জন্মদিনে লিখেছিলাম “আরও যেই কটা দিন তোমায় ওই সবুজ গালিচায় শিল্পের রঙ ছড়াতে দেখতে পারবো সেটাই পাওনা আমার মতন ফ্যানদের জন্যে”
আর সেই শুভেচ্ছা বার্তা যে দিন দুয়েকের অভিশাপের বজ্রাঘাত হয়ে নামবে তা ঘুনাক্ষরেও জানতে পারলে লিখতুম না ওসব। কোপা ফাইনালে হার আর তার “ফেক রিটায়ারমেন্ট”।
তারপর আবারও হেরেছে দেশের জার্সিতে, আশা রাখতাম না কিছু পাওয়ার, তবুও হেরে গেলে সপ্তাহ খানেক জম্বি মোডে চলে যেতাম। ভালোবাসলে এক্সপেকটেশন (ওপর ওপর না রাখতে চাইলেও) থেকেই যায় বোধহয়।

৩-৪, ২০১৮ এর পর টিমে আমূল বদল, লিও আর লিওর যুগলবন্দী শুরু আর্জেন্টিনায়। যদিও দ্য দিয়েগো আর্মান্দো মারাদোনা ততদিনে স্কালোনির ষষ্ঠী পুজো করে দিয়েছেন। তরুন লিও(কোচ) হাল ছাড়লেন না, ডোমেস্টিক থেকে প্রচুর খেলোয়াড় তুলে আনলেন, তরুণ তুর্কিদের সাথে ভিড়িয়ে দিলেন বুড়ো ডি মারিয়া, ওটামেন্ডি আর মেসিকে। আর সেই ” ওকে দিয়ে হবেনা” স্কালোনির দল একটানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকলো। আর সেই অশ্বমেধের দৌড়ে জয় করলো কোপা আমেরিকা ২০২১ আর ফাইনালিজমা ২০২২! ভাঙল ২৯ বছরের ট্রফি না পাওয়ার খরা। মারাকানায় কেঁদে ফেললো “অপয়া, দেশের হয়ে ডেডিকেশন না থাকা, টাকার জন্যে খেলা, লিডারশিপ কোয়ালিটি না থাকা” প্লেয়ারটা। রথ দেখার (পড়ুন ট্রফিজয়) সাথে কলাবেচা (কোপা গোল্ডেন বল আর যুগ্ম ভাবে গোল্ডেন বুট)।

আত্মবিশ্বাসের চরমে থেকে হট ফেভারিট তকমা নিয়ে পা রাখল কাতারের মাটিতে। আর প্রথম ম্যাচেই অনামী সৌদির কাছে হেরে সরে গেল পায়ের তলার মাটি। বিশ্ব ফুটবলের হেডলাইন হল “হোয়্যার ইজ মেসি??”
সমর্থকরা বিভক্ত হলেন দুই দলে। একদল আবারও মন ভাঙার জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন আরেক দল মেসি ম্যাজিকের আশায় আবারও চাতকের মত চাওয়া শুরু করলেন। আর সেও বার্তা দিল, “এখানেই শেষ নয়, আমরা করবো জয় নিশ্চয়!” এরপর বিশ্বকাপে দুর্দান্ত রেকর্ড থাকা ওচোয়ার বিরুদ্ধে নেটে বল জড়িয়ে হুঙ্কার দিলেন “মেসি জিন্দা হ্যাঁয়” (ফিলিমের পোকা তাই এট্টু ফিউশন করলুম আর কি 🙈)

শেষ কয়েক বছরে বিশ্ব ফুটবল যেন এক অন্য লিওকে দেখছিল, সে “হিজো দে পুটা” কান্ড হোক কি ফুট খানেক লম্বা প্লেয়ার এর সাথে লড়তে লেগে পড়া! তবে সে বোধহয় শুধু স্যাকরার ঠুক ঠাক ছিল, আসল ঘা পড়ল বিশ্বকাপে। রেফারিং নিয়ে প্রকাশ্য সমালোচনা থেকে শুরু করে ভান গলের সাথে ফান করা সবটাই দেখল ফুটবল বিশ্ব। ক্যায়ামত সে ক্যায়ামত তক এর চকো বয় যেন হুট করে জঞ্জির এর অ্যাংরি ইয়ং ম্যান হয়ে উঠলো!

Champions of the World!

এরপর পোলিশ আত্মসমর্পণ, ডাচদের বিরুদ্ধে কুং ফু পান্ডা গেম আর ততধিক “ঝাঁটু” রেফারিং (সি আর কৃষ্ণও এত গালি খান না ভারতীয় ফুটবলে), ক্রোয়েশিয়াকে নাটমেগ, আর সব শেষে মাইটি ফ্রেঞ্চদের মুখোমুখি হওয়া, আর তার আগেই ভাইরাল এমবাপ্পের লাতিন আমেরিকান ফুটবল সম্পর্কে মাঠ তাঁতানো ডায়লগ। তেড়েফুঁড়ে আক্রমণে গেল নীল সাদা বাহিনী। ডি মারিয়ার ৩০ মিনিটে গোলের পর ৭০ মিনিট পর্যন্ত ফ্রান্স তো থাকলো মাঠে, খুঁজে পাওয়া গেলোনা “মাইটি” শব্দের অর্থ! একটা ছোট্ট ভুল আর জাত চিনিয়ে দিয়ে গেল দেশঁ’র ছেলেরা। ত্রাহিত্রাহি রব উঠলো আর্জেন্টাইন ডিফেন্সে, সিঁদুরে মেঘ দেখল নীল সাদা সমর্থকরা। আর সেই সাথেই গোওওওওওওওল! এমবাপ্পে যেন মুহুর্তে নাড়িয়ে দিল লাতিন আমেরিকার ফুটবলের ভিতকে। কি চমৎকার তাঁর গতি আর ফুটবল মস্তিস্ক। অতি কট্টর অ্য্যালবিসেলেস্তেও একবাক্যে তা স্বীকার করবে। সে যাত্রায় এক্সট্রা টাইমে ম্যাচ নিয়ে গিয়ে হাঁফ ছাড়লো মোলিনা, রোমেরো, ডি পলরা। বিরতির পরে আবারও ম্যাচে আগুয়ান নীল সাদা বাহিনী, সৌজন্যে পাঁচ ফুট সাত ইঞ্চির মানুষটা। তবে সেই এগিয়ে থাকাও “পল দো পল কা সায়ার হু” টাইপ ভাইব দিচ্ছিলো। আর হলও ঠিক তাই। এমবাপ্পের ঐতিহাসিক ওয়ার্ল্ডকাপ ফাইনাল হ্যাটট্রিক। ভাঙল বহু বছরের ব্রিটিশ রেকর্ড। ডু অর ডাই গেম যে কি হতে পারে সেদিন লিওকে না দেখলেই ঠাওর করা যাচ্ছিল। আপাত সুযোগ সন্ধানী প্লেয়ার, গোল ঠেকাতে ডি বক্সের কাছে এসে হেডে বল ক্লিয়ার করছে! সত্য সেলুকাস, কি বিচিত্র এই মানুষ, কি মাধুর্য এই খেলার…
ম্যাচ গড়ালো পেনাল্টি শ্যুট আউটে। আর তারপর তিনকাঠির নীচে ডিবুর (এমিলিয়ানো মার্টিনেজ) লীলাখেলা! ৪-২ এ বিশ্বজয় আর পিটার ড্রুরির সেই গগন ভেদী ধারাভাষ্য গুঞ্জরিত হল লুসেইলের প্রতিটি কোনায়। বিশ্বজয়ের মুকুট, কাতারি আলখাল্লা (সেন্টি হবেন না প্লিজ) আর তার সাথে দ্বিতীয় বারের জন্যে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের শিরোপা জেতা।

Conquering Rival Den

এত কিছুর পরও মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই! টক্সিসিটি থেকে দূরে থাকতে ইন্টার মায়ামি বেছে নেওয়াকে যারা তার বার্সা প্রেম নিয়ে প্রশ্ন উঠে গেলো। ব্লগ্রানা জার্সিতে হয়ে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, কোপা ডেল রে, ক্লাব ওয়ার্ল্ডকাপ জয়ের পরও তাদের জন্যে “হি ইজ আ গোল্ড ডিগার”। আর খেলোয়াড়ি জীবন ও ব্যাক্তিগত জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে লিও আপনার এই মন্তব্যে বিনাবাক্যে একশো বার শিলমোহর দিতে চাইবে। কারণ আপনার মতন এলিতেলিকে নিজের ওই জার্সির প্রতি কমিটমেন্ট বোঝানোর দায় সত্যিই তাঁর নেই। বিশ্ব ফুটবলকে যা দিয়েছে একটা জীবন ধরে তার হাইলাইটস দেখেই অফিসের ক্লান্তি, বসের ঝাঁঝাঁনি, ট্রেন বাসের রোজকার কেত্তন, টক্সিক সম্পর্ক এসব কিছু থেকে দূরে থাকা যাবে। এখন সত্যি করেই “ইয়ে সব মোহমায়া হ্যাঁয়” মোডটাই জাস্টিফাইড হেটার্সদের বিরুদ্ধে। লেট দেম বার্ক, অ্যান্ড ইউ এনজয় ইওর থার্টি সিক্সথ কেক ডে।

পেয়ার তুমহে কিতনা করতে হ্যাঁয়, তুম ইয়ে সমহয নেহি পাওগে!

সেদিনও বৃষ্টি, এদিনও বৃষ্টি! বিশ্ব উষ্ণায়নের জেরে শহরের ঋতুবাহার ছয় থেকে চারে পৌঁছেছে। তবে শান্তিনিকেতনে এখনও সংখ্যাটা চারে নামেনি, কাগজ, পাতাবাহার আর পলাশ ভীষণ ভাবে জানান দেয় বসন্তের। সে বসন্ত ভীষণ রঙিন, মনে এবং প্রাণে! তবে ঋতুবাহারের কালচক্রে বর্ষা ভীষণ মনকেমন করা সেখানে। বসন্ত বর্তমান হলে বর্ষা ভীষণভাবে প্রাক্তন সেখানে। রাস্তা পাড়ের টিমটিমে আলোয় চোখ রাখলে মনের ব্যাকগ্রাউন্ডে “চলে যাবে হাওয়া ঝোড়ো, সময় ছিল আমাদেরও” বেজে ওঠে। সুরের মূর্ছনায় আবীর রঙা সন্ধ্যা মনের মাঝে সাত রঙের দোলা লাগায়, আবার বৃষ্টিস্নাত রাত গুলো প্রেমিকার কোলের মতই শান্ত, স্নিগ্ধতায় মোড়া!

খাতায় কলমে সদ্য প্রাক্তন হওয়া মনে দিনভর হাজারো স্মৃতি ভীড় করে আসছিল, তাতে প্রলেপ লাগাতেই বুঝি আজকের এই বৃষ্টি! কালের নিয়মে সবকিছুই ছাড়তে হয় একদিন, থেকে যায় মুহূর্ত আর “আসছি” গুলো। ফেরা হবেনা জেনেও আমরা শেষ শব্দটার ব্যবহার করে থাকি, মনের অগোচরে হয়ত নিজেকেই শান্তনা দিই। আর তারপর এমনই এক মন খারাপের রাতে সঙ্গী হয় বৃষ্টি, চঞ্চল চিত্তে এঁকে দেয় এক আকাশ চুম্বন। একাকার হয়ে যায় সময়ের টাইমলাইন গুলো! ঠিক যেমনটা আজ হল।

কোপাই, খোয়াই, বন্ধুবিকেল, লাস্ট কাউন্টার নিয়ে অনেক লিখি, লিখেছি, মেলার মাঠের সেই গাছটার আশ্রয়ে চুপটি করে দাঁড়ানো, বৃষ্টি বিকেলের ফটোসেশান, পূর্ব পল্লীর রাস্তায় জলকেলি, ভিজে কাক হওয়া সন্ধ্যে আর বিবেক দা’র চা সবটার জন্যে একটা পাতা বরাদ্দ করা ভীষণ ভাবে প্রয়োজন ছিল!

মধ্যরাতের গান!

এ ছবি পাথরে প্রেম জাগায়, প্রেম বিমুখের মনে ভালোবাসার বীজ বপন করে, আদ্যোপান্ত ল্যাদখোরকে ছবি শেষে কাগজে কলমে ব্যাস্ত করে তোলে!

কনকনে শীতের রাতে কলার উচিয়ে আনমনেই গুঞ্জরিত হয়, “ডোলি মে বিঠাকে, সিতারো সে সাজাকে, জামানে সে চুরাকে, এক রুজ তেরা উঠাকে জিয়া…”

প্রেমের অনলে জ্বলা প্রদীপে বিচ্ছুরিত হয়, “কসম জান এ জাঁ, ইস দিল মে তুম, তুম হি সামায়ে হো, তুম মেরে হো, বাসস মেরে হো, বাসস মেরে হো!”

একতরফা ভালোবাসা সগর্বে শুনিয়ে যায়, “এক মজনু, এক রাঞ্ঝা, এক মহিওয়াল, এক রোমিও, অউর এক,
এক মেরা সাওয়ারিয়া!”

খান সাহেবের জাতিষ্মরে বিভোর না হলে সিনেপ্রেমীরা হয়ত এই ছবিকে কাল্ট তকমা দিয়েই দিত! যেখানে রকস্টার, তামাশা, বরফি নিয়ে এত আলোচনা, রনবীরের সেই এলিট তালিকায় রকেট সিং থাকলেও সুযোগ পায়না রণবীর রাজ।

কুছ পরোয়া নেহি!
শেষ দৃশ্যে হাওয়ায় মিলিয়েও দর্শক মনে নিজের চিরকালীন স্থান করে যেতে সক্ষম হয় রাজ, ঠিক তেমনি তার ছবি।
One of it’s kind!!

Saawariya #SanjayLeelaBhansali #ranbirkapoor #sonamkapoor

জীবনের গান

প্যাহেলে কিউঁ না মিলে হাম
তনহা হি কিউ জ্বলে হাম!

প্রথম প্রেমের অকস্মাৎ গমনে নাকি মন ভাঙে। ভাঙে বইকি, কষ্টও হয়! বেশি ভয় দেখালে নাকি ভয় কেটে যায়, ঠিক যেমনটা থ্রিলারে দেখানো ব্যাক টু ব্যাক টুইস্ট! কষ্টের ক্ষেত্রেও বুঝি তা-ই ঘটে। তবে প্রবাহমান জীবনে সেই সময় খুব বেশি স্থায়ী হয়না। হাড়হিম শীতলতার চাদর সরিয়ে জীবনগাঙে আগমন ঘটে হলুদ বসন্তের।

প্রেম আসে জীবনে, সম্পর্কও হয়, তবে সে প্রেমে প্রথম জীবনের স্বভাবসিদ্ধ উচ্ছলতার অভাব অনুভূত হয়। প্রেমের সে হারানো দীপ্তির সন্ধানে সে খুঁজে ফেরে আসমান জমিন।

তবু বুঝি পাওয়া হয়না তা। যে প্রেম ভাঙায় একদিন চোখের জল মুছে শাপ শাপান্ত করে মানুষ, “অমন অলক্ষুণে প্রেম যেন এ জীবনে আর না হয়”।
সেই অগ্নিশিখার সন্ধানেই আবার বহ্নিপতঙ্গ হতে চায় বিবাগী মন!

বহু বছর পরে আবারও কারোর জন্যে অপেক্ষা করতে চায়, শুধু জায়গা গুলো বদলে যায়, অবাধ্য স্কুলবাড়ি থেকে পেল্লায় আপিস। পিথাগোরাস বুঝিয়ে দেওয়ার পরিবর্তে তেল নুন কড়াইয়ের লড়াইয়ে সঙ্গ দিতে চায় তার। যে কোনো অছিলায় আঙুল ছোঁয়ার সে দিন গুলোয় বাঁচতে চায় আবার। নিয়ন আলোর উষ্ণতা মেখে হারিয়ে যেতে চায় কুয়াশা মাখা ভোরে। সে হাতও যদি একদিন হারিয়ে যায় কালের গহ্বরে, নিবিড় অন্ধকারে তবে তাতে ক্লান্তি নেই, আছে শান্তি, আছে সুখ। প্রেমের জোয়ারে আসা মৃত্যু যথার্থ রূপেই শ্যাম সমান।

তাই দিন শেষে তাকে ঘিরেই যেন জীবনের গান –

ঢলতি রাত কা এক মুসাফির, শুবহা আলবিদা ক্যাঁহে চলা
জিতে জি তেরা হো সকা না, মরকে হক আদা কর চলা…

এ ঘোর যেন কাটেনা, প্রিয়তমা…

When I get older, I’ll be stronger!
ধাক্কা খাওয়াটা সাময়িক ভাবে সয়ে নেওয়ার ক্ষমতা হয়ত তৈরি হয়, আর সেটাকে যদি শক্ত (পরিণত) হওয়া বলে তবে তাই।

Destiny বা ভাবানুবাদে কপালের লিখনে না মানি, মেনেছি কোনোদিন, তবে কেন বারেবারে কাল মন্টিয়েলের শেষ শটের পর থেকেই মনে ঘুরছে সেই অমোঘ বাণী?

তবে কেন লুসেইল স্টেডিয়ামে একাধিক ম্যাচ কিংবা We are the Dreamers মহাকালের রথচক্রে শুধু আমাদের জন্যেই লিখে দেওয়া হয়েছিল বলে বারবার মনে হচ্ছে।

Alien আছে কি নেই কিংবা ভূত অতীত না অশরীরি তা যেমন অনন্তকাল ধরে চালিয়ে নিয়ে যাওয়া এক তর্কের বিষয়, ঠিক তেমনি এই নিয়তির খেলা।

যে দেখেছে বা অনুভব করেছে তার কাছে ভীষণ ভাবে আছে, যে করেনি তার কাছে নেই।

এমবাপ্পে যে Post লিও-রন Era রাজ করবে তা বলাই বাহুল্য! তবে সে যুগে নরওয়ে নিবাসী হালান্ড কতটা জোর প্রতিদ্বন্দ্বী হবে তা সময় বলবে।

আপাতত আসি, নীল সাদায় মোড়া সূর্যের দেশে, যেখান পুবের সূর্যে মারাদোনার প্রতীক থাকলে গোধূলির প্রাক্কালে অনন্তকালের জন্য রোজারিওর বিপ্লবীর নাম খোদাই করা থাকল কাল রাতের পর থেকে!

যে বিপ্লবীকে শুধু দেশের হৃত গৌরব ফেরাতে লড়তে হয়নি, সীতার ন্যায় অগ্নিপরীক্ষা দিয়ে বারবার দেশের মানুষের কাছে “LEO IS A LIE” কিংবা অগ্রজের কাছে “HE HAS NO PERSONALITY” শুধু একটা ভ্রম প্রমাণ দিতে হয়েছে।

যেখানে ৩০ এর কোটা পেরোলেই লাতিন আমেরিকান জায়ান্টরা “FINISH” শোনা যায়, সেখানে ৩৫ বছরের লোকটি শুধু ডি মারিয়াকে বল Distribute, বা পেনাল্টিতে গোল করেই ক্ষান্ত থাকতে হয়নি, গোল রুখতে কর্ণারের বিনিময়ে দলকে বাঁচাতে নেমেও আসতে হয়েছে। শুধু পেনাল্টিতে গোল দিয়েই যে কাপ ঘরে আসেনা সে প্রমান ডাচ ম্যাচে মলিনাকে থ্রু বা অজিদের বিরুদ্ধে রোমহর্ষক দৌড়। যাহোক, দিনশেষে আজও মানি, ট্রফি-ই শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। ক্রুয়েফ বা জিকোর মত কিংবদন্তীরা তাই সেরা ছিলেন, আছেন আর থাকবেনও।

চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ

বছর খানেক আগে “জীবনে সব দেখেছি” hook line দিয়ে গায়ক শিলাজিৎের একটা লেখা পড়েছিলাম, সেটার সুরেই বলি, অ্যালবিসেলেস্তে জীবনে সব দেখেছি, ২০০৫ Confederation Cup ফাইনালে সেলেকাওদের কাছে ৪-১ হার দেখেছি, অমন সোনা ছেলেদের দল নিয়েও ক্লোজে, ফ্রিংসদের জার্মানির কাছে ২০০৬ বিশ্বকাপ হার দেখেছি, রোমান দিয়েগো রেশারেশিতে ২০১০ Humiliation দেখেছি, দেখেছি মৃত প্রায় শরীরে Golden Ball আনতে যাওয়া আর প্রেমিকার অন্যের ঘরে যাওয়ার মত নজরে ফ্যালফ্যাল করে সোনালী ট্রফির দিকে চেয়ে থাকা দেখেছি, দেখেছি “FAKE RETIREMENT”, দেখেছি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮৫০ মিটার উচ্চতায় DO OR DIE ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে দেশকে বিশ্ব ফুটবলের মহামঞ্চে নিয়ে যেতে।

আবার, পরপর দুই বছরে ৩টে আন্তর্জাতিক ট্রফি ঘরে তুলতেও দেখেছি।
ট্রফিও যদি ” শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি” হয়, তবে লিওর ঘরে সে ধনও আছে।

দিনশেষে চারটে ফাইনালে গোল করে, ডি মারিয়া আবারও একবার জানান দিয়ে গেল, নামে নয় কামেও সে যথার্থই ANGEL, কিংবা, লো সেলসোর বদলি ম্যাক অ্যালেস্টার, বা প্রথম ম্যাচের পর ঘুরে দাঁড়ানো “বডি গার্ড” ডি পল বা এমির ১১৮ মিনিটে SAVE OF THE CENTURY সবটা, সেই কালের লিখনেই যেন শিলমোহর দিয়ে যায়।

ভালো থাকুক রূপকথারা, ভালো থাকুক রাজার সৈন্যরা, ভালো থাকুক নিন্দুকেরাও, উনকে বিনা ইয়ে গেম অধুরা রহে যায়েগা না! 💙🤍

viscaelalbiceleste #vamosargentina #leomessi

স্বপ্ন ভাঙার পৃথিবীতে সত্যি হয়ে এলে তুমি…

ক্যাহতে হ্যাঁয় আগর কিসি চিজ কো পুরি সিদ্ধাৎ সে চাহো তো পুরি কায়নাত উসসে তুমসে মিলানে কি কোসিস ম্যায় লাগ যাতি হ্যাঁয়। ঘোরে আছি, স্বপ্ন কি সত্যি ঠাউর করতে সময় লাগবে। তবে এ যদি স্বপ্ন হয়, তবে এ রাতের সকাল যেন কখনো না হয়! সেই, সেই-যে কবে থেকে তার দ্য স্পেশাল ওয়ান হয়ে ওঠা। জীবনের রোদেলা দিনে তার শান্ত ছায়া হয়ে ওঠা, তারপর তো সবটাই এক ভিগে আলফায! দিন যায় রাত যায়, যায় বছর, কিছু না কিছু করে ঠিক শো-এর আগেই কোনো না কোনো কাজে বিচ্ছিরিভাবে আটকে যেতাম। এবারটায় তো বাঁধনছাড়া, তাই টুক করে কিছু প্রিয় মানুষের সাথে ভেন্যুতে পৌঁছে যাওয়া।

আর বাকিটা, তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি…

ফ্রাস্টেশন, মুড অফ এসব যদি অসুর হয় তবে তুমি আমার দূর্গা!

আমি আমার পুজোর সওগাত ইতিমধ্যেই পেয়ে গিয়েছি, শুরুর আগেই শুভ হয়েছে আমার পুজো। আশা রাখি সবার-ই এমন হবে…

জানা – অজানার পথে

আবারও একবার ঘর ছাড়ার হাতছানি…

To the ETERNITY

আমার মত মানুষ গুলো বোধহয় বারেবারে মরার জন্যেই জন্মায়!
প্রেমের জিয়ন কাঠিতে জীবাশ্মের বুকে নতুন কুঁড়ি তার অস্তিত্বের জানান দেয় কিনা তাই এখন দেখার।
মহারাজই দায়ী এসবের জন্যে।
কেন যে মরতে সেদিন রয়ে গেলুম।
দামটা যে বড্ড বেশি হয়ে গেল।
এখন দেখার, পথের শেষ কোথায়…

মারি ছোড়িয়া ছোড়ো সে কাম হ্যাঁয় ক্যায়া!

পুরো ম্যাচের সামারি এক লাইনে বোধহয় এর থেকে ভালোভাবে ব্যাক্ত করা আমার দ্বারা সম্ভব নয়।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হচ্ছে-হচ্ছেনা এই নিয়ে দু’দিন ধরে সোশ্যাল মিডিয়ার ওয়াল সরগরম।
অন্যদিকে ওই একই দেশে ভারতীয় মহিলা ক্রিকেট দল দুর্দান্ত একটা ফাইটব্যাক উপহার দিল ক্রিকেট প্রেমীদের।
ক্যাপ্টেন কুপোকাত দুই ইনিংসেই।
আরেক সিনিয়র হরমনপ্রীত দুই ইনিংস মিলিয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারলেননা।
খেললেন পাঁচজন নবাগতা।
বছর সতেরোর শেফালীর দুই ইনিংসে ৯৬ ও ৬৩, স্নেহ রানা এক ইনিংসে ৪ উইকেট ৮০ নট আউট থেকে ম্যাচ বাঁচানো
দীপ্তি শর্মার ২৯ ও ৫৪
স্মৃতি, তানিয়া ও শিখা পান্ডের যোগ্য সঙ্গত!

১৬৭-০
২৩১ অল আউট
ফলো অন, দুটো হাফ সেঞ্চুরি, তাসের ঘর আর কিছু উদ্যম নবাগতার দাঁতে দাঁত চেপে লড়াই।
টেস্ট ক্রিকেটের রেজাল্ট দুটো নয়, তিনটে হয়।
যদিও এ ড্র জয়ের চেয়ে কোনো অংশে কম নয়।
কুর্নিশ!

ENGWvINDW #ENGvIND